রিটার্ন ও এক্সচেঞ্জ নীতিমালা

Ghorer Poshak-এ আমরা চাই আপনি নিশ্চিন্তে কেনাকাটা করুন।

  • হাতে পেয়ে চেক করুন: ডেলিভারিম্যানের সামনেই প্রোডাক্ট খুলে দেখে নিন। পছন্দ হলে তবেই পেমেন্ট করবেন।
  • পছন্দ না হলে: শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে সঙ্গে সঙ্গে ডেলিভারিম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন।
  • সাইজ এক্সচেঞ্জ (শার্ট, প্যান্ট, টি-শার্ট): প্রোডাক্ট হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে জানালে, অব্যবহৃত ও ট্যাগসহ থাকলে সাইজ বদলে দেওয়া হবে। এক্সচেঞ্জের ডেলিভারি চার্জ কাস্টমার বহন করবেন।
  • ভুল বা ত্রুটিপূর্ণ প্রোডাক্ট: আমাদের ভুলে ভুল বা ড্যামেজ প্রোডাক্ট গেলে কোনো খরচ ছাড়াই বদলে দেওয়া হবে। প্রোডাক্ট হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ছবিসহ আমাদের জানান।

রিটার্ন বা এক্সচেঞ্জের জন্য আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ বা ওয়েবসাইটে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।